• Home
  • জেলার খবর
  • রাজ্য-রাষ্ট্রপতি সংঘাত পর্বে নতুন মোড়! ডেপুটেশন চাওয়া হলো শিলিগুড়ির পুলিশ কমিশনার-জেলাশাসকের কাছে

রাজ্য-রাষ্ট্রপতি সংঘাত পর্বে নতুন মোড়! ডেপুটেশন চাওয়া হলো শিলিগুড়ির পুলিশ কমিশনার-জেলাশাসকের কাছে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বর্তমানে ভোটমুখী বাংলায় অন্যতম বড় আলোচনার বিষয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গসফরে সভাস্থল বদল ও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রোটোকল ভঙ্গের অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ গোটা গেরুয়া শিবির এই বিষয়ে একহাত নিয়েছে ঘাসফুল শিবিরকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও পাল্টা দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকেও রিপোর্ট তলব করা হয়। তারও জবাব দেওয়া হয়েছে সরকার পক্ষের তরফ থেকে। 

এবার এই পর্বে এলো নয়া মোড়। কী সেই নতুন মোড়? কেন্দ্রের তরফ থেকে এবার ডেপুটেশন চাওয়া হলো পুলিশ কমিশনার ও জেলাশাসকের কাছ থেকে। সিপি সি সুধাকর ও জেশাশসক মণীশ মিশ্রকে ডেপুটেশনে চেয়েছে গেরুয়া শিবির। সূত্র মারফত জানা গিয়েছে যে এই ব্যাপারে নবান্নের কাছে চিঠি এসেছে এবং আলোচনা শুরু করেছে রাজ্য সরকার।

বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবও। কী বক্তব্য তাঁর? তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিষয়টি নিয়ে যা বলার রাজ্য সরকার বলবে। এবার দেখার বিষয় যে এই ঘটনা নিয়ে জল কতদূর গড়ায়। তবে এই পর্ব যে দ্রুত শেষ হবে না, তা না বললেও বোঝা যায়। সেক্ষেত্রে দেখার যে শেষ পর্যন্ত কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top