• Home
  • জেলার খবর
  • এবারের ভোটে প্রার্থী অভয়ার বাবা-মা? জবাবে যা বললেন দুজনে….

এবারের ভোটে প্রার্থী অভয়ার বাবা-মা? জবাবে যা বললেন দুজনে….

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরেই বঙ্গ রাজনীতিতে এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে ভোটের ময়দানে প্রার্থী হিসেবে দেখা যাবে কিনা অভয়ার মা-বাবাকে। জল্পনা গাঢ় হয়েছে বিজেপি নেতা অর্জুন সিংয়ের তাঁদের বাড়ি যাওয়া থেকে। যদিও অভয়ার মা-বাবা পরিষ্কার করে দিয়েছেন যে রাজনীতির ময়দানে নামতে তাঁরা ইচ্ছুক নন। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন অর্জুন সিং বলে দাবি অভয়ার বাবার। প্রার্থী হওয়ার আবেদন করা হয়নি তাঁদের।

অভয়ার বাবার বক্তব্য, “পরিষ্কার বলেছি আমরা যে আমাদের লক্ষ্য ন্যায়বিচার।” অভয়ার মায়েরও একই বক্তব্য। তিনি আরো বলেন, “অপরাধীদের বিরুদ্ধে আমাদের লড়াই। কোনও রাজনৈতিক দল বা তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নয়।” তিনি এও জানান যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলেও সুযোগ পাওয়া যায়নি। মামলার অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভয়ার বাবা। তাঁর অভিযোগ, বহুদিন ধরে শুনানিতে জটিলতা তৈরি হচ্ছে এবং এজলাস বদলেছে। আদালত বলার পরও বিচারপতি শুনানি থেকে সরে দাঁড়িয়েছেন এবং বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে।

অন্যদিকে অর্জুন সিং জানিয়েছেন, তিনি ১৪ তারিখ প্রধানমন্ত্রী সফরের সময় বিষয়টি তুলে ধরার চেষ্টা করবেন এবং ন্যায়বিচারের দাবি জানাবেন। পাশাপাশি, তিনি এটাও পরিষ্কার করে দেন যে এটি সৌজন্য সাক্ষাৎ এবং মামলার বর্তমান অবস্থা নিয়ে পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁর অভিযোগ, সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন চাপের মুখে পড়ছে বিচারপ্রক্রিয়াও। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top