• Home
  • জেলার খবর
  • ভোটমুখী বাংলাকে মোদির বড় উপহার! দুই নয়া রেলপথ পাচ্ছে রাজ্য

ভোটমুখী বাংলাকে মোদির বড় উপহার! দুই নয়া রেলপথ পাচ্ছে রাজ্য

Image

দেবজিৎ মুখার্জি: বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। তার আগে রাজ্যবাসীকে বড় উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে অনুমোদন মিলল বাংলা ও ঝাড়খণ্ডের মধ্যে দুটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের গুডস ট্রান্সপোর্ট সহজ করার লক্ষ্যে। সোশ্যাল মিডিয়ায় তা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকল্পের কাজ হবে ‘পিএম গতি শক্তি’ মাস্টারপ্ল্যানের অধীনে।

দ্রুত লাইন ও ডাবলিংয়ের কাজ শুরু হবে বাংলা ও ঝাড়খণ্ডের শিল্পাঞ্চলগুলিকে এক করতে বলে জানা যাচ্ছে। চতুর্থ লাইন বানানো হবে সাঁইথিয়া-পাকুর ও সাঁতরাগাছি-খড়গপুর সেকশনে। সুতরাং মনে করা হচ্ছে যে শিল্পক্ষেত্রে সচলতা আসবে। জানা গিয়েছে যে এই প্রকল্পের অধীনে আসবে বাংলা ও ঝাড়খণ্ডের পাঁচ জেলা। পাশাপাশি, ১৯২ কিলোমিটার পথ জুড়বে রেল মানচিত্রে, যার ফলে মানুষের সুবিধার পাশাপাশি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “পূর্ব ভারতের রেল যোগাযোগ ও সক্ষমতা বাড়লো। মন্ত্রিসভা মাল্টিট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে বাংলা ও ঝাড়খণ্ডের পাঁচটি জেলা জুড়ে। এই প্রকল্পগুলি দক্ষতা বাড়াবে, কমাবে যানজট এবং যোগাযোগ মজবুত করবে এই রাজ্যগুলির।” তিনি আরো বলেছেন, “এগুলি উন্নতি করবে পণ্য পরিবহনের, সাপোর্ট করবে অর্থনৈতিক কাজকর্মকে এবং এগিয়ে নিয়ে যাবে টেকসই ও কম কার্বন পরিবহনকে।”

Releated Posts

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে পূর্বতন সরকারগুলি”: শুভেন্দু অধিকারী

তিনি বলেন, ”আগের সরকারগুলি পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেনি শ্যামাপ্রসাদের এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিজেপি…

ByByHafizur Rahaman Jun 20, 2026

সুরুচি সংঘ ক্লাবকে জমি খালি করার নোটিশ এলআইসির

সংস্থার তরফ থেকে নোটিশ পাঠানো হলো নিউ আলিপুরে অবস্থিত সুরুচি সংঘ ক্লাবকে। তাতে বলা হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top