• Home
  • জেলার খবর
  • মমতার অবস্থানকে সমর্থন জানিয়ে উদয়নের অনশন

মমতার অবস্থানকে সমর্থন জানিয়ে উদয়নের অনশন

Image

দেবজিৎ মুখার্জি, কোচবিহার: এসআইআরের জেরে বাদ পড়েছে অজস্র বৈধ ভোটারের নাম। তার প্রতিবাদ জানিয়ে ধর্মতলায় ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। প্রতিনিয়তই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আক্রমণ করে চলেছেন তৃণমূল সুপ্রিমো ও দলের অন্যান্য প্রভাবশালীরা। আজ ধরনা পড়েছে চতুর্থদিনে। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে দিনহাটায় অনশনে বসলেন তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

সোমবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে উদয়ন গুহ সহ দলের বিভিন্ন ব্লক নেতৃত্ব ও একাধিক কর্মী-সমর্থক অনশনে বসেন। নিজের বক্তব্যে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, “কলকাতায় অবস্থান করছেন আমাদের নেত্রী। আমরা গণঅনশনে বসেছি তার সমর্থনে ও চক্রান্তের প্রতিবাদ জানিয়ে।” তাঁর সংযোজন, “যাঁরা বছরের পর বছর ভোট দিয়ে আসছেন, নাম বাদ দেওয়া হচ্ছে তাঁদের চক্রান্ত করে। চেষ্টা চলছে মানসিক চাপ বাড়ানোর জনপ্রতিনিধিদের নাম দিনের পর দিন বিচারাধীন তালিকায় রেখে।”

এখানেই শেষ নয়, উদয়ন গুহ এটাও দাবি করেছেন যে নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির ইশারায়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বক্তব্য, “মানুষকে বাদ দেওয়া হচ্ছে ধর্মীয়ভাবে এবং সেটা হচ্ছে বিজেপির নির্দেশেই।” পাশাপাশি, এদিন তিনি কমিশনকে একহাত নেন ছিটমহলের অজস্র মানুষের নাম বিচারাধীন তালিকায় রাখা নিয়েও। 

Releated Posts

শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা হাসিনার! কী বললেন তিনি?

বৃহস্পতিবার আওয়ামি লিগের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যে জয়ী হওয়ায় গেরুয়া শিবির ও তাদের…

ByByDebojit Mukherjee May 8, 2026

দলবদল করতে চলেছেন রচনা? করে বসলেন বিশাল মন্তব্য

ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক দলের প্রভাব নিয়ে সরব হন তিনি। তাঁর বক্তব্য, বিগত দেড় দশক আগে ইন্ডাস্ট্রি চালাত না…

ByByDebojit Mukherjee May 8, 2026

“বন্ধ হোক এসব গুজব ছড়ানো” নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে বললেন ইমন

ইমন বলেন, “এসব কথা কারা যে বলে, সত্যিই আমি জানিনা। না নিজেরা শান্তিতে থাকছে, না আমাকে থাকতে দিচ্ছে।…

ByByDebojit Mukherjee May 8, 2026

রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াতেই রাজকে বিঁধলেন সৌরভ

নাম না করে রাজকে বিঁধলেন পরিচালক-নাট্যব্যক্তিত্ব সৌরভ পালোধি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “রাজনৈতিক জীবন শেষ হয়ে যায় হেরে…

ByByDebojit Mukherjee May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top