• Home
  • জেলার খবর
  • “একজনেরও নাগরিকত্ব যাবে না” মথুরাপুর থেকে হিন্দু শরণার্থীদের আশ্বাস শাহের

“একজনেরও নাগরিকত্ব যাবে না” মথুরাপুর থেকে হিন্দু শরণার্থীদের আশ্বাস শাহের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করার পাশাপাশি রাজ্যবাসীর মাঝে পৌঁছানোর লক্ষ্যে বঙ্গ বিজেপির তরফ থেকে নেওয়া হয় ‘পরিবর্তন যাত্রা’ নামে এক অভিনব কর্মসূচি। সেই সংক্রান্ত সভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একাধিক বার্তা দেন। হিন্দু শরণার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান যে নাগরিকত্ব যাবেনা একজন হিন্দু শরণার্থীরও।

সম্প্রতি, অসম্পূর্ণ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং তাতে বাদ গিয়েছে প্রায় ৬৪ লক্ষ নাম। তাতে রয়েছেন একাধিক মতুয়া ব্যক্তি। এই পরিস্থিতিতে ফের নতুন করে দেশ ছাড়ার আতঙ্ক তৈরি হয়েছে। এবার মথুরাপুরের সভা থেকে হিন্দু শরণার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর আশ্বাস, “উপরে (পড়ুন- কেন্দ্রে) রয়েছে বিজেপি সরকার। নাগরিকত্ব যাবে না একজন হিন্দু শরণার্থীর।” পাশাপাশি, ফের অনুপ্রবেশ ইস্যু নিয়ে তিনি বক্তব্য রাখেন। 

এছাড়া কি কারণে পরিবর্তন যাত্রা, তাও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের বক্তব্য, “রাজ্যে পরিবর্তনের জন্য শুরু হয়েছে পরিবর্তন যাত্রা।” এই ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বদলানো নয় এই যাত্রায়। বদলাবেই বাংলার মানুষই। কিন্তু পরিবর্তনের মানে অনুপ্রবেশমুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তোলা।” এদিন বলতে গিয়ে তিনি নাম না করে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কটাক্ষ করেন দলের অন্যান্য নেতাদেরও।

এছাড়া এদিন অমিত শাহ সপ্তম বেতন কমিশন নিয়েও বক্তব্য রাখেন। তিনি বলেন, “সপ্তম বেতন কমিশন চালু করা হবে যদি বাংলায় ক্ষমতায় আসে বিজেপি। ৪৫ দিনের মধ্যেই তা হবে। এর ভিত্তিতেই বেতন পান দেশের সরকারি কর্মীরা। অষ্টম বেতন কমিশনও চলে আসবে। কিন্তু বাংলায় সরকারি কর্মীদের বঞ্চিত করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই পরিস্থিতি পাল্টাবে যদি বাংলায় সরকার গঠন করে বিজেপি।” এবার দেখার আগে কি হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top