• Home
  • দেশ
  • অভিষেকের গলায় বীরের ‘দুই ভারত’, দেখে যা বললেন অভিনেতা…..

অভিষেকের গলায় বীরের ‘দুই ভারত’, দেখে যা বললেন অভিনেতা…..

Image

দেবজিৎ মুখার্জি: যে ‘দুই ভারত’এর জন্য কটাক্ষ ও হুমকির মুখে পড়তে হয়েছিল তাঁকে, এবার সেই ‘দুই ভারত’ দেশের এক বিরোধী দলের সাংসদের মুখে শুনে বেশ খুশি হন বলি অভিনেতা বীর দাস। সোশ্যাল মিডিয়া থেকে তিনি জানান যে তিনি বিশ্বাস করতে পারছেন না যে এমনটা সংসদে হয়েছে। তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি বেশ খুশি হয়েছেন এই ব্যাপারে।

মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যায় ‘দুই ভারত’। তিনি বলেন, “কয়েকদিন আগে মার্কিন মুলকে এক তরুণ কমেডিয়ান দুই ভারত নিয়ে বলেছিলেন। তাতে অনেকে হেসেছিলেন। অনেকে আবার তাতে রেগে গিয়েছিলেন। তবে সেটা শুধু কমেডি নয়, বরং গোটা দেশকে আয়না দেখানো হয়েছিল। আমি প্রতিনিধি সেই দুই ভারতের।”

তবে এখানেই থেমে যাননি তৃণমূল কংগ্রেস সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন, “এমন এক ভারত থেকে আমি আসি, যেখানে বলা হয় এক ভারত-শ্রেষ্ঠ ভারত। সেখানেই আবার সন্দেহ করার কারণ হিসেবে দেখা হয় শুধু মাতৃভাষাকে। বাংলায় কথা বললেই বাংলাদেশী আবার মাছ খেলে মোগল। এখানে দাগিয়ে দেওয়া হয় জয় বাংলা, আমার সোনার বাংলা বললে।”

ঘাসফুল শিবিরের সেনাপতির এই বক্তব্যের ক্লিপ সমাজমাধ্যমে শেয়ার করেন বীর দাস। তবে সেটাকে এডিট করেন তিনি এবং কিছুটা রোস্ট করার ভিডিওর মতো বানান। সেখানে অভিনেতা বলেন, “সংসদে এসব হচ্ছে! সত্যি।” নিজের বক্তব্যে তিনি বুঝিয়ে দেন যে এটা হওয়ায় তিনি খুব খুশি হয়েছেন। এরপর বীর বলেন, “কেউ পাশে ছিল না যখন আমাকে কটাক্ষের শিকার হতে হয়েছিল এর জন্য। ” পাশাপাশি, এই ভিডিওতে ক্লিপ শেয়ারের শেষে নিজের নতুন কমেডি সিরিজ নিয়ে বিশ্বের নানা জায়গায় যাওয়ার বিষয়টিও জানান। এবার দেখার বিষয় যে এগুলি বলার জন্য ফের কটাক্ষের শিকার হতে হয় কিনা অভিনেতাকে।

Releated Posts

রাম মন্দিরের প্রনামি দুর্নীতি কাণ্ডে সিট তদন্ত পড়ল পঞ্চম দিনে

রাম মন্দিরের প্রনামি দুর্নীতির ঘটনায় রামমন্দির চত্বরে নিয়মিত যাচ্ছেন বিশেষ তদন্তকারী দলের (সিট) তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করছেন ট্রাস্টি এবং…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top