• Home
  • জেলার খবর
  • শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে প্রকাশ্যে এলো আইনি পরিসংখ্যানকে কেন্দ্র করে নয়া তথ্য। কোর্টে পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিচারাধীন রয়েছে মোট ৩২টি ফৌজদারি মামলা।

মনোনয়ন জমা দেওয়ার আগে রাজ্যে কতগুলি ফৌজদারি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে, তা জানার জন্য কলকাতা হাই কোর্টে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা ও রাজ্য পুলিশের কাজ থেকে রিপোর্ট তলব করা হয় মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে।

এর আগে কলকাতা পুলিশ জানিয়েছিল যে বিরোধী দলনেতার বিরুদ্ধে সাতটি ফৌজদারি মামলা রয়েছে তাদের অধীনে। শুক্রবার আদালতে রাজ্য পুলিশ জানায় যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আরো ২৫টি মামলা রয়েছে তাদের নথি অনুসারে। দুই রিপোর্ট মিলিয়ে দেখা যায় যে তাঁর বিরুদ্ধে মোট বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা ৩২। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলার নিষ্পত্তি করে দেন রাজ্য ও কলকাতা পুলিশের রিপোর্ট জমা পড়ার পর।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top